গোয়াইনঘাটের তোয়াকুলে ভাঙাচোরা সড়ক: দুর্ভোগে জনসাধারণ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 16 March 2026

গোয়াইনঘাটের তোয়াকুলে ভাঙাচোরা সড়ক: দুর্ভোগে জনসাধারণ



নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটর গোয়াইনঘাট উপজেলা এর তোয়াকুল ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ তোয়াকুল বাজার থেকে খাগাইল বাজার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে সড়কটি এখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ভরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী, বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন দুর্ভোগ আরও বাড়ছে।

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য জরুরি


ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment